প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ লালমনিরহাটে, মিশন মোড়ের ‘আলোকিত স্তম্ভ’ কেড়েছে সবার নজর
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ
ছবি-ধরলা পোস্ট
অনিল চন্দ্র রায়,লালমনিরহাট থেকে ফিরে :
আগামীকাল ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট জেলা সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে শহরজুড়ে চলছে নানা প্রস্তুতি।
সাজসজ্জা, ব্যানার-ফেস্টুন আর নেতাকর্মীদের সরব উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য ফিরেছে জেলা শহরে। এরই মধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করছে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে নতুন রূপে সাজানো দৃষ্টিনন্দন ‘আলোকিত স্তম্ভ’।
নতুন সাজে স্তম্ভটি যেন শহরের সৌন্দর্যে যোগ করেছে ভিন্নমাত্রা। নান্দনিক নকশা, দৃষ্টিনন্দন নির্মাণশৈলী ও আধুনিকতার ছোঁয়ায় এটি পথচারীসহ শহরে আসা মানুষের নজর কাড়ছে।
বিশেষ করে সন্ধ্যার লালচে আকাশের পটভূমিতে স্তম্ভটির সৌন্দর্য আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। অনেকেই থেমে দাঁড়িয়ে এটি দেখছেন, কেউ কেউ মুঠোফোনে ছবিও ধারণ করছেন।
মিশন মোড় লালমনিরহাট শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম স্থান। প্রতিদিন অসংখ্য মানুষের চলাচল ও যানবাহনের আনাগোনায় মুখর থাকে এলাকাটি। সেখানে নতুন রূপে ‘আলোকিত স্তম্ভ’ শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি মিশন মোড়কে আরও আকর্ষণীয় করে তুলেছে।
অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘ প্রতীক্ষার পর প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে একদিকে যেমন প্রস্তুতির ব্যস্ততা, অন্যদিকে নতুন রূপে সাজানো মিশন মোড়ের ‘আলোকিত স্তম্ভ’ হয়ে উঠেছে শহরবাসীর বাড়তি আকর্ষণ।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে লালমনিরহাটের এই উৎসবমুখর পরিবেশে নতুন সাজের ‘আলোকিত স্তম্ভ’ যেন শহরের সৌন্দর্য ও আনন্দের এক নতুন প্রতীক হয়ে সবার নজর কাড়ছে।